Loading...
National Trade Portal All of your Export & Import questions answered Government Logo of Bangladesh

Enquiry ID- 5201

Back to list
Enquiry 11 Feb 2025 04:30 PM

আন্তর্জাতিক ক্রেতা অনুসন্ধানে সহায়তা চেয়ে আবেদন

বারবার মহা পরিচালক রপ্তানি উন্নয়ন ব্যুরো টিসিবি বিল্ডিং, কারওয়ান বাজার,ঢাকা বিষয়ঃ আন্তর্জাতিক ক্রেতা খুঁজে দেয়ার আবেদন। জনাব, সবিনয় অনুরোধ এই যে,আমি 'লিজেন্ড হেয়ার বাংলাদেশ' এর ম্যানেজিং ডিরেক্টর।আমার প্রতিষ্ঠান বিগত তিন বছর ধরে শতভাগ রপ্তানিযোগ্য পরচুলা তৈরি করে আসছে। গ্রামগঞ্জ হতে ফেরিওয়ালারা চিরুনির আঁচড়ে ঝরে পড়া চুল সংগ্রহ করে আমাদের এনে দেয়। সেই চুল নানাভাবে প্রসেসিং করে আমরা তা পরচুলায় কাজে লাগাই।প্রত্যন্ত অঞ্চলের দক্ষ নারীদের ধারা প্রতিটি চুল নিখুঁত ভাবে নাটিং করার মাধ্যমে এই পরচুলা তৈরি হয়। মূলত শতভাগ ভার্জিন চুল এবং হাতে বানানো ও গুনগত মানে ভালো হওয়ায় এর আন্তর্জাতিক চাহিদা ব্যাপক। কিন্তু সরকারি সহায়তা না পাওয়া ও আন্তর্জাতিক ক্রেতা খুঁজে না পাওয়ার দরুন আমরা সরাসরি বিদেশি ক্রেতার নিকট পৌঁছাতে পারছিনা এবং এই পণ্যের যথাযথ মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। এ সুযোগ কাজে লাগিয়ে ভারতীয় ক্রেতারা নামমাত্র মূল্যে আমাদের থেকে পরচুলা কিনে নিয়ে তা Made in india ট্যাগ লাগিয়ে আমেরিকা ইসরায়েল সহ ইউরোপের নানা দেশে রপ্তানি করছে। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন,বিদেশি ক্রেতা খুঁজে পেতে আমাকে সহযোগিতা করে পণ্যের যথাযথ মূল্য পেতে, নারীদের সঠিক শ্রম মূল্য প্রদানে,এবং Made in Bangladesh ট্যাগ কে বিশ্বের কাছে আরো ব্যাপক ভাবে ছড়িয়ে দিয়ে দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিন। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.legendhairbd.com ইতি নাজমুল হোসেন ম্যানেজিং ডিরেক্টর লিজেন্ড হেয়ার বাংলাদেশ

Download attachment
Status Replied
Total Views 35
Enquiry ID 5201
Category Exporters' & Importers' List
Agency Ministry of Commerce
Enquiry By

Nazmul Hossain

nazmulsubmit@gmail.com
MD
Bangladesh