Loading...
National Trade Portal All of your Export & Import questions answered Government Logo of Bangladesh

Enquiry ID- 676

Back to list
Enquiry 30 Apr 2021 06:26 PM

রপ্তানীমুখী প্রিন্টিং ম্যাটেরিয়াল ব্যবসায় নগদ প্রণোদনার আবেদন

মহোদয়, সবিনয় নিবেদন এই যে,আমি নিম্মস্বাক্ষরকারী রপ্তানীমূখী শিল্পের প্রিন্টিং ম্যাটেরিয়াল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান কালার ভিশন এর সত্ত¡াধিকারী। রপ্তানীকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানটি দেশে বিভিন্ন ঊচত এ প্রতিষ্ঠিত ১০০% রপ্তানীমুখী শিল্পে অপ্রচলিত পন্যের তালিকাভ’র্ক্ত পেপার ও পেপার প্রোডাক্টস/ প্রিন্টিং ম্যাটেরিয়াল বৈদেশিক মুদ্রায় রপ্তানী ও সরবরাহ করে আসছে। এসব পন্য উৎপাদনের কাঁচামাল দেশীয় উৎস হতে উৎপন্ন হয়না বিধায় এসব পন্যকে বানিজ্য মন্ত্রানালয় ২৫/০৪/২০১৭ ইং তারিখে পরিশিষ্ট ”খ” অন্তর্ভুক্ত করে অপ্রচলিত পন্যের তালিকা প্রকাশ করে (কপি সংযুক্ত)। এসব পন্যের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠানটির উৎপাদিত প্রিন্টিং ম্যাটেরিয়াল এর কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন প্রিন্টিং শিল্পের ড়ভভপঁঃ পেপার,যার স্থানীয় বাজার মূল্য অত্যধিক কম হওয়ার ফলে পন্যের উৎপাদন খরচের তুলনায় রপ্তানী পন্যের মূল্য সংযোজনের পরিমান তুলনা মুলক ভাবে শতভাগের বেশী হওয়া এটি রপ্তানীর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে দেশের অর্থনৈতিক গতিশীলতায় সক্রিয় ভ’মিকা রাখছে। ্উৎপাদিত পন্যের কাঁচামাল রপ্তানীকারক প্রতিষ্ঠান সরাসরি আমদানী না করায় এবং রপ্তানীকৃত পন্যটি শুল্ক রেয়াত ও প্রত্যাপর্ন সুবিধার আওতায় পড়ে না বিধায়, রপ্তানীকারক প্রতিষ্ঠান কর্তৃক অপ্রচলিত পন্যকে রপ্তানী বানিজ্যে অর্থকরী পন্যে পরিনত ও প্রচলন করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভুমিকা রাখায় উদ্যোক্তা প্রতিষ্ঠানটিকে উৎসাহ প্রদানে রপ্তানীর বিপরীতে নগদ রপ্তানী প্রণোদনা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য বিনীত আবেদন করছি । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের রপ্তানী অধিশাখা-১ এর ২৮ নভেম্বর, ২০১৮খ্রি:২৬.০০.০০০০.১০০.৪২.০০৬.১৭-২০২ নং স্মারকের প্রকাশিত বিজ্ঞপ্তি মূলে অনুমোদিত রপ্তানী নীতি আদেশ (২০১৮-২০২১) এ পন্য ও সেবার খাত ভিত্তিক শ্রেনী বিন্যাস ও অনুচ্ছেদ ৪.৪(৪.৪.১) মোতাবেক পেপার ও পেপার প্রোডাক্টস /প্রিন্টিং ম্যাটেরিয়াল-কে বিশেষ উন্নয়ন মূলক খাতে অন্তভুর্ক্ত করে পন্যের রপ্তানী ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে রপ্তানীর ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথা উল্লেখ করা হয়েছে। কপি সংযুক্ত যেহেতু উল্লেখিত পন্যটি অপ্রচলিত পন্যের তালিকার্ভুক্ত পেপার ও পেপার প্রোডাক্টস/ প্রিন্টিং ম্যাটেরিয়াল এবং এর কাঁচামাল হিসেবে জবপুপষরহম চধঢ়বৎ ব্যবহার করা হয় এবং এর উৎপাদন খরচের চেয়ে মূল্যসংযোজনের হার ১০০ % এর অধিক হওয়ায় এসব খাতের উদ্যোক্তাদের রপ্তানী প্রনোদনা ও উদ্যোক্তা উন্নয়নের জন্য রপ্তানীর বিপরীতে নগদ সহায়তা প্রদানের জন্য পেপার ও পেপার প্রোডাক্টস/ প্রিন্টিং ম্যাটেরিয়াল পন্যটি রপ্তানীর বিপরীতে নগদ রপ্তানী প্রণোদনা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রদানে বধিত করবেন।

Status Replied
Total Views 1
Enquiry ID 676
Category Export & Import Procedure
Agency
Enquiry By

Iqbal Hossain

colorvision20@gmail.com
Not Found